দীপ্ত নোয়াখালী
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না জামায়াত ইসলাম কে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • 224

দীপ্ত নোয়াখালী ডেস্ক রিপোর্ট:-

ভোটের ভয় শাসকদলের অস্তিত্ব নিয়ে আশঙ্কা থেকেই এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “জামায়াতে ইসলাম যেটা বলছে, ওটাই করতে হবে, না হলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জান যে, ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তোমরা ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও।”

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, এলাকায় কোনো এনসিপি নেই, তাই তাদের ভোট পাওয়ার সুযোগও নেই। “সে কারণেই তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়,” মন্তব্য করেন তিনি। ফখরুলের ভাষায়, “তারা পিআর চায়, কিন্তু জনগণ পিআর বোঝে না। এটা হচ্ছে মানুষজনকে বিভ্রান্ত করা, ভুল বোঝানো।”

রাজনৈতিক সংস্কারের নামে দীর্ঘ নয় মাস আলোচনার পরও সরকার যদি অনিষ্পন্ন বিষয়গুলো চাপিয়ে দিতে চায়, তবে তার দায় বিএনপি নেবে না বলেও হুঁশিয়ারি দেন ফখরুল। “এর দায় সরকারকেই নিতে হবে,” তিনি যোগ করেন।

দেশে ক্ষমতায় এলে বিএনপি প্রথম ১৫ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, নারীদের জন্য চালু করা হবে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘ফারমার্স কার্ড’।

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না জামায়াত ইসলাম কে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপডেট: ০৭:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫