দীপ্ত নোয়াখালী
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

ট্রাইব্যুনালে আনা হলো রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • 192

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আজ (বৃহস্পতিবার) নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বর্তমানে মামলাটিকে রায়ের অপেক্ষার তালিকায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। তিনি এ মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্য উদ্ঘাটনে সহযোগিতা করেছেন।

বুধবার প্রসিকিউশন টিম আবারও পলাতক শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, “আজ বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণা হওয়ার আশা করছি।”

মামলার তিন আসামি—শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন—এর বিরুদ্ধে গত ১২ মে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ, এবং ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

ট্রাইব্যুনালে আনা হলো রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে

আপডেট: ১০:৫০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫