দীপ্ত নোয়াখালী
বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

বিএনপি থেকে সুখবর পেলেন আরও ১০ নেতা

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • 152

খুলনা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের বহিষ্কৃত ১০ নেতার বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করেছে দল। গতকাল বুধবার (২৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠন-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মো. মহাবুব কায়সার, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারু, সদর থানা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শেখ মসফিকুর হাসান অভি এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেনসহ সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন নান্নুকে বহিষ্কার করা হয়েছিল।
এছাড়া খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফ্ফর হোসেন শেখ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি এবং কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুর রশিদও দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের আদেশে ছিলেন।

তাদের আবেদন পর্যালোচনার ভিত্তিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক বুধবার আনুষ্ঠানিকভাবে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

বিএনপি থেকে সুখবর পেলেন আরও ১০ নেতা

আপডেট: ১০:৪২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫