চাটখিলে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
  • 260 পাঠক

চাটখিলে বি এন পির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বি এন পির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বি এন পির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মামুনুর রশীদ মামুন সমর্থিত চাটখিল উপজেলা বি এন পির উদ্যোগে গত ০৩ সেপ্টেম্বর চাটখিল আজিজ সুপার মার্কেটের সামনে থেকে আনন্দ র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা সেলিম, বিএনপি নেতা জি এস ফরিদ, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরনবী , জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি বেলায়েত হোসেন দীপু, চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আর শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী মামুনুর রশীদ মামুনের সমর্থনে ব্যানার , ফেস্টুন, প্লেকার্ড সহ পৌর শহরে র‌্যালীটি শেষ হয়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *