টখিল থানা পুলিশের অভিযানে নারী সহ পরোয়ানাভূক্ত ০৩ আসামী গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫
  • 245 পাঠক
টখিল থানা পুলিশের অভিযানে নারী সহ পরোয়ানাভূক্ত ০৩ আসামী গ্রেফতার
চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৩ আসামী গ্রেফতার করেছে।
দীপ্ত নোয়াখালী রিপোর্ট – নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর চাটখিলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৩ আসামী গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন পরোয়ানাভুক্ত আসামী আলমগীর হোসেন ভূইয়া(৫৩), পিতা-মৃত আবদুল গনি ভূইয়া ও মাহমুদা বেগম, স্বামী- আলমগীর হোসেন ভূইয়া উভয়ের সাং- সাহাপুর (ওজির আলী ভূইয়া বাড়ী, থানা- চাটখিল,আলো রানী নাথ, স্বামী-পলেশ চন্দ্র দেবনাথ।
ঘটনা সূত্রে জানা যায় সাহাপুরের বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন আলমের একমাত্র পুত্র সাইফুল ইসলাম তার বৃদ্ধা মা ও স্ত্রীকে মারধর, তাদের উপর হামলার ঘটনায় তিনি চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগ তদন্ত করে থানার পুলিশ আদালত অভিযোগ দাখিল করে। পরবর্তীতে আদালত থেকে আলমগীর হোসেন ভূঁইয়া, তার স্ত্রী মাহমুদা বেগমসহ আরো দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। উত্তর গ্রেফতারি পরোয়ানার বলে, থানার পুলিশ আলমগীর হোসেন ভুঁইয়া ও তার স্ত্রী মাহমুদা বেগমকে গ্রেফতার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, চাটখিল থানাধীন ১নং সাহাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ সাহাপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে, চাটখিল থানার নন জিআর নং-১৩৯/২৫ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আলমগীর হোসেন ভূইয়া(৫৩), পিতা-মৃত আবদুল গনি ভূইয়া ও মাহমুদা বেগম, স্বামী- আলমগীর হোসেন ভূইয়া উভয়ের সাং- সাহাপুর (ওজির আলী ভূইয়া বাড়ী, থানা- চাটখিল, জেলা- নোয়াখালীকে গ্রেফতার করা হয়।
চাটখিল থানাধীন নারায়নপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে সিআর-১৫২/২৫ ইং এর পরোয়ানাভুক্ত আসামী আলো রানী নাথ, স্বামী-পলেশ চন্দ্র দেবনাথকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিচারিক আদালতে প্রেরণ করা হইয়াছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ও অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *