শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

নোয়াখালীতে জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলা: বিএনপির ১৫ নেতাকর্মী আহত

  • আপডেট সময় : সোমবার, অক্টোবর ২০, ২০২৫
  • 241 পাঠক

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবির সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
রোববার, অক্টোবর ১৯, ২০২৫ বিকেল ৫টার দিকে নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আসরের নামাজের পর শিবিরের সন্ত্রাসীরা মসজিদের ভিতরে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করে। স্থানীয় জনতা ও বিএনপির নেতাকর্মীরা মসজিদে রাজনৈতিক কর্মসূচি না করার অনুরোধ জানালে তারা উল্টো হামলা চালায়।
হামলায় আহতদের মধ্যে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. আক্তার, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমানসহ আটজনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *