দীপ্ত নোয়াখালী
সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • 156

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “রাজধানীসহ ঢাকায় ১২ প্লাটুন এবং আশপাশের জেলাগুলোতে আরও ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মোতায়েন কার্যক্রম চলবে।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করার পর থেকে রাজধানী ও এর আশপাশে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক ঘটনার আশঙ্কা দেখা দেয়। এসব অপতৎপরতা রোধে ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায়ের তারিখ আগামী ১৩ নভেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে, যা ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

আপডেট: ১১:০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫