দীপ্ত নোয়াখালী
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

লকডাউন ঘিরে চলছে হোটেল-মেসে তল্লাশি, গ্রেপ্তার ৪৪

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • 218

কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক তল্লাশি ও অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (১২ নভেম্বর) সকালে ডিএমপির জনসংযোগ বিভাগ এক বার্তায় জানায়, রাজধানীর বিভিন্ন হোটেল ও মেসে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির অন্যান্য অপরাধ বিভাগও পৃথক অভিযানে আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু অ্যাভেনিউ, ফকিরাপুল, কাকরাইল ও এলিফ্যান্ট রোড এলাকার বিভিন্ন হোটেলে অভিযান চালায় পুলিশ। অতিথিদের পরিচয়পত্র, পেশা ও ঢাকায় আসার কারণ জানতে চাওয়া হয়; মোবাইল ফোনও তল্লাশি করা হয়।

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান চালাচ্ছি। কলাবাগানের একটি মেস থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা নাশকতার পরিকল্পনায় ঢাকায় জড়ো হয়েছিল বলে সন্দেহ।”

তিনি আরও জানান, সন্দেহভাজনদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের অপরাধ ডাটাবেজ (সিডিএমএস)-এ তথ্য যাচাই করা হয়। কলাবাগানে গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন গোপালগঞ্জের বাসিন্দা, যাদের নামে পূর্বের মামলা রয়েছে।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

লকডাউন ঘিরে চলছে হোটেল-মেসে তল্লাশি, গ্রেপ্তার ৪৪

আপডেট: ০৩:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫