শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

চাটখিলের কৃতি সন্তান সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী সাবেক মন্ত্রী মাহাবুবুর রহমান মৃত্যু বরন করেন

  • আপডেট সময় : সোমবার, মার্চ ২৯, ২০২১
  • 1498 পাঠক

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এ্যাডভোকেট মাহাবুবুর রহমান শনিবার ভোর ৫টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন)।
তার মৃত্যুর সংবাদে চাটখিলের জনগণের মাঝে শোকের ছায়া নেমে আসে।

শুক্রবারে অসুস্থ্য অবস্থায় রাত ১০টায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। শনিবার বাদ আসর বারিধারা জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তার জানাযা ও দাফন অনুষ্ঠানে তার সহকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মেয়ে ফারহানা মাহাবুব বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি।

তিনি এরশাদ সরকার আমলে ৯ বছর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে বিএনপি-থেকে পর পর ২বার নোয়াখালী-১ (চাটখিল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

নোয়খালী -১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম, সম্বলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির সহ নাগরিক সমাজ মাহাবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *