চাটখিল সোনাইমুড়ীতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সাবকে এমপি এডভোকেট সালাউদ্দিন কামরান।

  • আপডেট সময় : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
  • 272 পাঠক

দীপ্ত নোয়াখালী ডেস্ক-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার চাটখিল উপজেলার হালিমা দীঘির পাড়ে এক আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মো: মিজানুর রহমান টুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য, সাবেক এমপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বি এন পির মনোনয়ন প্রত্যাসীএডভোকেট সালাউদ্দিন কামরান।
সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা শামসুদ্দোহা, সৈয়দ সাইফুল আলম শিমুল সহ প্রমূখ।
সভায় প্রধান অতিথি এডভোকেট সালাউদ্দিন কামরান বলেন, কিছু সন্ত্রাসী চাঁদাবাজ বিএনপি নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে এই ব্যাপারে আপনারা দলের সবাই সর্তক থাকতে হবে। চাঁদাবাজি দখল বাজি দলের কেউ করলে তাকে ছাড় দেওয়া হবেনা। তিনি আগামী সংসদ নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সভা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসাস জেলা সহ-সভাপতি বেল্লাল শাহ। সভা শেষে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *