দীপ্ত নোয়াখালী
০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 125

ছবি: সংগৃহীত

পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তার পদ থেকে অব্যাহতি নিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটায় তিনি অব্যাহতিপত্র স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠান।

২০২৪ সালের ২১ নভেম্বর অন্তর্বর্তী সরকার তাঁকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয়। ছাত্রজনতার অভ্যুত্থানের পর পরিস্থিতি অনুযায়ী পুলিশ বাহিনীকে পুনরায় সাজানোর অংশ হিসেবে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।

চাকরির নিয়মিত মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে দায়িত্বে রাখা হয়েছিল। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

Tag :

আবারও বিরোধী দলের ওয়াকআউট

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার

আপডেট: ০৩:৩৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬