শিরোনাম :
ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ইরানে নজিরবিহীন হামলার ঘোষণা ট্রাম্পের তিন সদস্যের সাময়িক নেতৃত্ব ঘোষণা ইরানের ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা আমরা কখনই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি: মির্জা ফখরুল আমিরাত, বাহরাইন ও কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ইরানের সরকার পতনে ট্রাম্পের যুদ্ধ ঘোষণা চাটখিলে কোন অটো রিক্সা ভ্যান গাড়ি থেকে চাঁদা নেওয়া যাবে না সোনাইমুড়ীতে এমপি ব্যারিস্টার খোকনের কঠোর হুঁশিয়ারি, চাঁদাবাজি ও সালিশ বাণিজ্য চলবে না, মাটি খেকোদের ছাড় হবে না।

ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
  • 24 পাঠক

ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে করে ১৭-২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের ছুটি পাবেন চাকরিজীবীরা। তবে এর সঙ্গে দুদিন ম্যানেজ করতে পারলেই সরকারি চাকরিজীবীদের টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় ১৮ মার্চ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়।

সভা শেষে সাধারণ ছুটির অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘প্রথম সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ১৮ মার্চ থেকে ঈদের ছুটির অনুমোন দেয়া হয়।’

চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদুল ফিতরের আগে-পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ চার দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা আছে।

ঈদের ছুটি শুরুর আগেরদিন ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের সরকারি ছুটি। এরপর ১৮ মার্চ (বুধবার) অফিস খোলা। তবে আজ মন্ত্রিপরিষদে ১৮ মার্চ সাধারণ ছুটির অনুমোদন পাওয়ায় নতুন করে আরও একদিন ছুটি যোগ হলো। সব মিলে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে ঈদের এই ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ ছুটি ম্যানেজ করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১২ দিনের ছুটি পাবেন। কেননা ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের সাধারণ ছুটির সঙ্গে ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *