দীপ্ত নোয়াখালী
০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 167

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ বিজয়ীদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১৯ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়-এর অনুষ্ঠান শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের একুশে পদকের জন্য ৯ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে।

একুশে পদকপ্রাপ্তরা
অভিনয়: ফরিদা আক্তার ববিতা
চারুকলা: অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার
স্থাপত্য: মেরিনা তাবাসসুম
সংগীত: আইয়ুব বাচ্চু (মরণোত্তর)
নৃত্য: অর্থী আহমেদ
পালাগান: ইসলাম উদ্দিন পালাকার
সাংবাদিকতা: শফিক রেহমান
শিক্ষা: অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার
ভাস্কর্য: তেজস হালদার জস

এছাড়া সংগীতে অবদানের জন্য ব্যান্ডদল ওয়ারফেজ-কে পদক প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ভাষা আন্দোলনের চেতনা ও দেশের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৬ সাল থেকে এ পদক প্রদান করা হচ্ছে।

Tag :

আবারও বিরোধী দলের ওয়াকআউট

একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

আপডেট: ১২:১৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬