শিরোনাম :
ইরানে নজিরবিহীন হামলার ঘোষণা ট্রাম্পের তিন সদস্যের সাময়িক নেতৃত্ব ঘোষণা ইরানের ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা আমরা কখনই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি: মির্জা ফখরুল আমিরাত, বাহরাইন ও কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ইরানের সরকার পতনে ট্রাম্পের যুদ্ধ ঘোষণা চাটখিলে কোন অটো রিক্সা ভ্যান গাড়ি থেকে চাঁদা নেওয়া যাবে না সোনাইমুড়ীতে এমপি ব্যারিস্টার খোকনের কঠোর হুঁশিয়ারি, চাঁদাবাজি ও সালিশ বাণিজ্য চলবে না, মাটি খেকোদের ছাড় হবে না। পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের ফলাফলে বড় পরিবর্তনের পর সংশোধিত গেজেট প্রকাশ

ইরানে নজিরবিহীন হামলার ঘোষণা ট্রাম্পের

  • আপডেট সময় : রবিবার, মার্চ ১, ২০২৬
  • 34 পাঠক

ফাইল ফটো

পাল্টা হামলা না চালাতে ইরানকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরআগে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। এর প্রতিক্রিয়ায় নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোষ্টে ট্রাম্প বলেন, ‘পাল্টা হামলা না করাই তাদের জন্য ভালো হবে। যদি তারা তা করে, তাহলে আমরা এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি!’

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন ও ইসরাইলি বোমা হামলার প্রতিশোধ নিতে ষষ্ঠ দফায় হামলা চালাচ্ছে ইরান।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এই অঞ্চলে ইসরাইল ও মার্কিন সামরিক ঘাঁটিতে ‘বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে। তারা জানায়, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরাইলি তেল নফ বিমানঘাঁটি, তেলআবিবের হাকিরিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *