দীপ্ত নোয়াখালী
১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় দুইজনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • 7

চাটখিল (প্রতিনিধি) নোয়াখালী
নোয়াখালীর চাটখিলে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি অবৈধভাবে কাটার দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে আসামীদেরকে নোয়াখালী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। সোমবার উপজেলার উত্তর সাত্রাপাড়া ও তালতলা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ওই এলাকায় ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে মাটি কাটার অপরাধে হাতেনাতে দুইজনকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধের গুরুত্ব অনুযায়ী একজনকে ১ মাস এবং অন্যজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ইউএনও মো. মিজানুর রহমান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ফসলি জমির টপসয়েল কাটা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এতে জমির উর্বরতা চিরতরে নষ্ট হয়ে যায়। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ মাটি খেকোদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

চাটখিলে ভাতিজার সাথে স্বর্ণালংকার,টাকা পয়সা নিয়ে পালিয়েছে দুবাই প্রবাসীর স্ত্রী দীপ্ত নোয়াখালী রিপোর্ট।।

চাটখিলে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় দুইজনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত

আপডেট: ০৭:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬