দীপ্ত নোয়াখালী ডেক্স :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এলাকায় ধানক্ষেতে কৃষি জমি বিনষ্টের অভিযোগে অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন। এসময় অবৈধ ভাবে স্কেভেটর দিয়ে বাণিজ্যিক ভাবে ফসলি জমি ধানক্ষেত কেটে পুকুর করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে মোট ০১ টি মামলায় ১,০০,০০০/ (এক লক্ষ)
টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
অভিযানে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের উপপরিদর্শক নিজাম উদ্দিন সহ বেগমগঞ্জ মডেল থানার চৌকস টিম মোবাইল কোর্ট কে সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।
শিরোনাম:
বেগমগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা জরিমানা
-
নিউজ ডেস্ক - আপডেট: ১১:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- 1
Tag :
সর্বাধিক পঠিত



















