শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা আরও জরুরি: সেনাপ্রধান

  • আপডেট সময় : মঙ্গলবার, জুন ২৪, ২০২৫
  • 468 পাঠক

ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা ও শৃঙ্খলার চর্চা করতেই ‘অলিম্পিক ডে রান ২০২৫’–এর আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

জাতীয় স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন সংগঠনটির সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা আরও জরুরি। এই আয়োজন সেই বার্তাই বহন করে।’

সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সারা বছরজুড়ে বিভিন্ন ধরনের শারীরিক কার্যক্রম আয়োজন করবে। তিনি বলেন, ‘ক্রীড়াকে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। স্বাস্থ্য ভালো থাকলে জাতিও ভালো থাকবে।’

তিনি মাঠ সংকটের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘ঢাকায় খেলার মাঠের সংখ্যা কমে গেছে। খেলাধুলার জায়গা নেই। এজন্যই এ ধরনের কর্মসূচি চালু রাখা গুরুত্বপূর্ণ।’

এর আগে বাংলাদেশ শিশু একাডেমি থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অলিম্পিক ডে রান–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান।

আয়োজনে অংশ নেয় বিভিন্ন বয়সের মানুষ, ক্রীড়াবিদ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা। অলিম্পিক আন্দোলনের আদর্শ ছড়িয়ে দিতে আয়োজিত এই র‍্যালি ছিল প্রাণবন্ত ও উচ্ছ্বসিত।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *