ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নবগঠিত কমিটির সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন চাটখিল উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের এমরান হোসেন সৌরভ।
গত ০২ মে শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির স্বাক্ষরিত কমিটিতে তার নাম ঘোষণা করা হয়।
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের বানসা গ্রামের কৃতি সন্তান এমরান হোসেন সৌরভ দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতিতে সক্রিয়।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে সক্রিয় ভূমিকার কারণে তিনি নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ।
নতুন দায়িত্ব পাওয়ায় সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
চাটখিল উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ত্যাগী এই ছাত্রদল নেতাকে মূল্যায়ন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
দীপ্ত নোয়াখালী ডেস্ক রিপোর্ট 











