শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

ভোটের দায়িত্ব পালনে ১৯ কোটি টাকা চায় ফায়ার সার্ভিস

  • আপডেট সময় : বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫
  • 129 পাঠক

ফাইল ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালনের জন্য ১৯ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিস ডিফেন্স অধিদপ্তর।

সম্প্রতি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছেন৷ যার অনুলিপি নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন

কর্মকর্তা/কর্মচারীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে নির্বাচনের পূর্বে, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়কালে জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীসমূহকে সহযোগিতা প্রদান এবং অগ্নি নিরাপত্তা নিশ্চিতকল্পে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জনবল ও সরঞ্জামাদি সর্বোতভাবে মোতায়েন থাকে। এজন্য উনিশ কোটি নয় লক্ষ আটত্রিশ হাজার একশত বিশ টাকা মাত্র বরাদ্দ দেওয়া প্রয়োজন।

এই অবস্থায় বিভিন্ন খাত উল্লেখ করে ওই অর্থ বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মহাপরিচালক।

দৈনিক খোরাকি ভাতা, আপ্যায়ন ব্যয়, পেট্রোল ও লুব্রিক্যান্ট, অন্যান্য মনিহারি, ব্যবস্থাপনা ব্যয়, মেশিন ও সরঞ্জামাদি ভাড়া; এই মোট ছয়টি খাতে ওই অর্থ বরাদ্দ চেয়ে ফায়ার সার্ভিস। সবচেয়র বেশি চাওয়া হয়েছে পেট্রোল ও লু্ব্রিকেন্ট খাতে, ৭ কোটি ৪১ লাখ টাকা।

নির্বাচনের বিভিন্ন বাহিনী, সংস্থার নিয়োজিত লোকবলের ভাতা ও অন্যান্য ব্যয় পরিশোধ করে থাকে নির্বাচন কমিশন। সম্প্রতি আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সকলের কাছে বাজেট চেয়েছে কমিশন। আলোচনার পর কমিশন বাজেট অনুমোদন করবে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন ও গণভোট।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *