দীপ্ত নোয়াখালী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • 262

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ইসি জনসংযোগ শাখার কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩ নভেম্বর কমিশন তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। খসড়া তালিকা অনুযায়ী, দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং ১ হাজার ২৩০ জন হিজড়া ভোটার রয়েছেন।

এবার ২০২৫ সালের ৩১ অক্টোবর যাদের ১৮ বছর পূর্ণ হয়েছে, তারাও এ ভোটার তালিকাতে যুক্ত হয়েছেন। ফলে এসব তরুণ ভোটারও আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

আপডেট: ১০:৪১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫