শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

নোয়াখালীতে গোয়েন্দা পুলিশের অভিযানে অবৈধ মাদক দ্রব্য সহ আটক ৩

  • আপডেট সময় : সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২০
  • 410 পাঠক

নোয়াখালী –
নোয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনের নির্দেশনায় নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসির নেতৃত্বে এস আই(নিঃ) মোঃ সাঈদ মিয়া এবং অফিসার ফোর্সের সমন্বয়ে ডিবির একটি টিম নোয়াখালীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করেন গত ২৬ সেপ্টেম্বর, ২০২০ শনিবার।
সুধারাম থানার অন্তর্গত মাইজদী এবং বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকা হতে ০৩ জন মাদক কারবারিকে ০৭ বোতল ফেনসিডিলসহ আটক করে এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি সিএনজি এবং ০২ টি মোটরসাইকেল জব্দ করা হয়।আটককৃত আসামীরা হল ১, মোঃ এনামুল হক বাবু (৪০), পিতা-মৃতঃ হাজী মোজাম্মেল হক, সাং-ফলাহারী, থানা-কবিরহাট, ২, মোঃ নিজাম উদ্দিন(৪১), পিতা-মৃতঃ নেয়াম উল্যাহ ৩, মোঃ গিয়াস উদ্দিন(৩০), পিতা- মৃতঃ শাহজাহান,উভয় সাং-আলীপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী।
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কামরুজ্জামান সিকদার বলেন, আটককৃত আসামীদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবির এস আই মোঃ জাকির হোসেন(নিঃ) বাদী হয়ে সুধারাম থানায় মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *