দীপ্ত নোয়াখালী
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

নোয়াখালী চাটখিল ও সোনাইমুড়িতে পৌর মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী বিজয়ী

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • 496

মোহাম্মদ ফরিদ নোয়াখালী –

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের দুই প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এর আগে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে পৌরসভা দুটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

রবিবার রাত সাড়ে ৮টায় ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।

তিনি জানান, চাটখিল পৌরসভার ১০টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিজাম উদ্দিন ভিপি ১১ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মোস্তফা কামাল পেয়েছেন দুই হাজার ৯৬১ ভোট।

অন্যদিকে সোনামুড়ী পৌরসভার আটটি কেন্দ্রে নয় হাজার ৬০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নূরুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী পেয়েছেন চার হাজার এক ভোট। সোনাইমুড়ি নয়টি কেন্দ্রের মধ্যে অনিয়মের অভিযোগে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

নোয়াখালী চাটখিল ও সোনাইমুড়িতে পৌর মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী বিজয়ী

আপডেট: ০৫:০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১