দীপ্ত নোয়াখালী
বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • 501

ফখর উদ্দিন নোয়াখালী-
নোয়াখালী সদর জেনারেল হাসপাতাল থেকে নবজাতক বাচ্চা চুরির অভিযোগ উঠেছে । গত শনিবার ১০ অক্টোবর সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে নবজাতক চুরির এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে কোম্পানীগঞ্জ মুছাপুর ইউনিয়নের সাইফুল ইসলাম’র স্ত্রী লুৎফুন নাহার (২০) নোয়াখালী জেনারেল হাসপাতালে একটি পুত্র সন্তান জন্ম দেন।
নবজাতক শিশুর বাবা সাইফুল ইসলাম কান্না জড়িত কন্ঠে জানান, তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে গত বুধবার তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করানো হয়। শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন। পরে জন্ম নেওয়া শিশুকে আমরা চাইলে নার্স ও আয়া ছলছুতরী শুরু করে। ঘণ্টা খানেক পর আমাদেকে বলা হয় মৃত নবজাতক হয়েছে। তার পরে মৃত শিশু দেখতে চাইলে তারা মৃত শিশুর দেহও দেখাতে পারেনি। সর্বশেষ আমাদের নবজাতক শিশুকে ফিরে পেতে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বহুবার গিয়েও কোন ফল পাইনি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মোহাম্মদ আব্দুল আজিম বলেন, বিয়টি খতিয়ে দেখছি, এ বিষয়ে এখন কিছু বলা যাবে না, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

চুরি হওয়া নবজাতক শিশুর পিতা এ ঘটনায় সুধারাম থানায় অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত চুরি হওয়া শিশুটির কোন খোঁজ মিলেনি।সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন এ ঘটনায় অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, নবজাতক চুরির ঘটনায় চুরি হওয়া নবজাতকের বাবা মৌখিক ভাবে থানায় অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি

আপডেট: ১১:২৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০