শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : সোমবার, আগস্ট ৪, ২০২৫
  • 301 পাঠক

আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) সরকার জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ ঘোষণা করবে। এ উপলক্ষে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৪ আগস্ট) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। ৩ আগস্ট ঘিরেও এ ধরনের নাশকতার হতে পারে বলে গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু ৩ তারিখে যেভাবে সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে, ৫ আগস্টেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।’

তিনি জানান, গত ৫ আগস্টের পর পুলিশের অনেক লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। বিশেষ অভিযানে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সদস্য নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হবে। এই বাহিনীর সদস্যদের দিয়েই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ৮ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সরকারের বিশেষ অভিযান চলমান রয়েছে। বিশেষ সময়ে বিশেষ অভিযানের প্রয়োজন হয়।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ রাজনৈতিক দলগুলোকে বেশি পুলিশ প্রোটেকশন দেওয়া হয়। যারা সরকারের কাছে প্রোটেকশন চান, তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সহায়তা করা হয়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *