শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

পকেট ভরতে চাইলে বিএনপি করা ছেড়ে দেন: শহীদ উদ্দীন চৌধুরী

  • আপডেট সময় : সোমবার, আগস্ট ২৫, ২০২৫
  • 363 পাঠক

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনীতি করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়, সেবাকে অগ্রাধিকার দিতে হয়। কেউ যদি কেবল অর্থ উপার্জনের আশায় রাজনীতি করেন, তবে বিএনপিতে তার কোনো স্থান নেই।

রোববার (২৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্পষ্ট করে জানান, “পকেট ভরতে চাইলে বিএনপি থেকে বিদায় নিতে হবে। কারণ, তারেক রহমান এ বিষয়ে খুবই কঠোর।”

তিনি আরও বলেন, “আগামী অক্টোবর-নভেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। আসার আগে তিনি দেশকে সাজাতে নানা পরিকল্পনা করছেন। দুর্নীতি রোধ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তিনি কার্যকর উদ্যোগ নিতে চান। আমরা তার আগমনের অপেক্ষায় আছি।”

উপজেলা সদর হাজিরহাট বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের। প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন দলের সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নুরুল হুদা চৌধুরীকে সভাপতি, গোলাম কাদেরকে সিনিয়র সহসভাপতি এবং এম দিদার হোসেনকে সদস্যসচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *