শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
  • 249 পাঠক

খুলনার খানজাহান আলী (র.) রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে সিনিয়র সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি সেতুর ওপর থেকে স্বেচ্ছায় নদীতে লাফ দিয়েছিলেন।

লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। যেহেতু ঘটনাটি নদীতে ঘটেছে, তাই বিষয়টি নৌ-পুলিশকে জানানো হয়।

নৌ-পুলিশ রূপসা ফাঁড়ির ইন্সপেক্টর আবুল খায়েক বলেন, সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। “তার পরনে ছিল নীল রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।”

ওয়াহেদ-উজ-জামান বুলু নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন ইব্রাহিম মিয়া রোডের বাসিন্দা এবং মো. আকবর আলীর ছেলে। তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন এবং দৈনিক সংবাদ প্রতিদিন–এর খুলনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার বিষয়টি লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *