দীপ্ত নোয়াখালী
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
২৪ সফর ১৪৪৮ হিজরি

তত্ত্বাবধায়ক সরকারের আবহ তৈরি হচ্ছে: ইসি আনোয়ারুল

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 226

তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের মান ভুলুণ্ঠিত হয়েছে সন্দেহ নাই, তবে এখন সততা ও নিষ্ঠা দেখানোর সুযোগ তৈরি হয়েছে। কর্মকর্তাদের এখন আর ভয় নেই।

আজ বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন অন্য তিন নির্বাচন কমিশনার। সভাপতিত্ব করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আনোয়ারুল ইসলাম বলেন, “৫ আগস্টের পর কিছুদিন অস্থিতিশীল ছিল, কিন্তু এখন কর্মকর্তাদের আর সে ভয় নেই। দুইটা কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষমতা ও স্বাধীনতা পেয়েছি। এখন পত্রিকায় দেখছি—তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ হচ্ছে। আপনাদের ভয় নেই, হিম্মতের সঙ্গে কাজ করতে হবে অস্তিত্বের প্রশ্নে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সময় শিডিউল ঘোষণার পর দেখবেন আশেপাশে কেউ থাকবে না। দু’পক্ষ থেকেই চাপ আসবে, কিন্তু কাউকে ছাড় দেওয়া যাবে না। মোবাইল কোর্টকে হতে হবে নিয়মিত ও স্বচ্ছ।”

এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে এবার। তাই পরিবেশ তৈরির স্বার্থে ইউএনওদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। কোনো পক্ষপাতিত্ব করা যাবে না।”

Tag :
সর্বাধিক পঠিত

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

তত্ত্বাবধায়ক সরকারের আবহ তৈরি হচ্ছে: ইসি আনোয়ারুল

আপডেট: ০৫:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫