দীপ্ত নোয়াখালী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 221

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিলের তৃতীয় দিনের শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়।

এর আগে বুধবার (২২ অক্টোবর) তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও ১৪তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর করার জন্য বদিউল আলম মজুমদারের আইনজীবী আপিল বিভাগে শুনানি শেষ করেন।

শুনানিকালে প্রধান বিচারপতি রেফাত আহমেদ প্রশ্ন তোলেন, “রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে কি সংসদের ক্ষমতা খর্ব হবে?”। একই সঙ্গে রিটকারী আইনজীবী জানান, তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে অন্তর্বর্তী সরকার সেটির সংজ্ঞায় আসবে কিনা এবং আসন্ন নির্বাচনকে ঘিরে এসব বিষয় রায়ে পরিষ্কার করতে হবে।

গত মঙ্গলবার (২১ অক্টোবর) প্রথম দিনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। এরপর বিএনপি, জামায়াতের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষ শুনানি করেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে ২৭ আগস্ট আপিলের অনুমতি দেওয়া হয়েছিল। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি

আপডেট: ১১:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫