শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

‘ওমরাহ করে দোয়া করেছি, আল্লাহ যেন অপবাদের ভুল ভাঙিয়ে দেন’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
  • 190 পাঠক

মিথ্যা অপবাদ দিয়ে মানুষের কাছে ভুল বুঝানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, ওমরাহ করে দোয়া করেছি, আল্লাহ যেন অপবাদের ভুল ভাঙিয়ে দেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘গেল এপ্রিল মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ মামলার রায় ঘোষণার পর, অন্তর্বর্তীকালীন সরকার আদালতের আদেশ অমান্য করে হাসিনা আমলের ধারা অনুসরণে স্পষ্ট আদালত অবমাননা করেছিল। সেই থেকে ঢাকা দক্ষিণের ভোটাররা রাজপথে নেমে আসে এবং টানা এক মাসের অধিক সময় নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করে।

যারা ভেবেছিল এই রায়ের ফলে তাদের দুর্নীতি ও অবৈধ উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে, তারা আমাকে নিয়ে মিথ্যা অপবাদ রটিয়েছে। দাবি করেছে, আমরা কেবল মেয়র পদ ও ক্ষমতার জন্য আন্দোলন করছি। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আওয়ামীপন্থি মিডিয়ার দৌরাত্ম্যকে কাজে লাগিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে।

আজ পবিত্র কাবা শরিফে ওমরাহ পালন শেষে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছি—যারা এই মিথ্যা অপবাদের কারণে আমাকে ভুল বুঝেছে, আল্লাহ যেন তাদের ভুল ভাঙিয়ে দেন। মিথ্যাবাদিদের অপপ্রচারের আড়াল ভেদ করে তারা যেন আমার মনের নিয়তকে বুঝতে সক্ষম হন। মহান আল্লাহ নিশ্চয়ই আমার অন্তরের নিয়ত সম্পর্কে অবগত আছেন ।

একইসাথে আরও প্রার্থনা করেছি—আমাদের দলের ভেতরে যে ক’জনের মন কলুষিত ও ঈর্ষায় জর্জরিত, আল্লাহ যেন তাদের অন্তরের সত্যকে জনগণের কাছে উন্মোচন করে দেন।

বাংলাদেশের স্বাধীনতা, ‘সার্বভৌমত্ব এবং জনগণের সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করার শপথ কোনোদিন ভাঙবো না ইনশাল্লাহ।’

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *