শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

একটি রাজনৈতিক দল নির্বাচন ব্যহত করার ষড়যন্ত্রে লিপ্ত: মামুনুর রশিদ মামুন

  • আপডেট সময় : শনিবার, নভেম্বর ১, ২০২৫
  • 278 পাঠক
দীপ্ত নোয়াখালী ডেস্ক:-
একটি রাজনৈতিক দল যারা এতদিন লুকিয়ে ছিল তারা এখন আসন্ন নির্বাচন ব্যহত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। কারণ মানুষ এখন নির্বাচন ছাড়া অন্য কিছু চিন্তা করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি এবং নোয়াখালী -০১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন।
তিনি আরো বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে নির্বাচনের পরিবেশ যখন তৈরি হয়েছে তখন একটি দল নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র শুরু করেছে। জনগন সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নিতর্বাচনে বিএনপি তথা জিয়া পরিবারকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। তাই আগামী নির্বাচনে ধানেরশীষ প্রতীক নিয়ে যিনি আসবেন সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবে। তিনি শুক্রবার বিকেলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাটখিল উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত চাটখিল আজিজ সুপার মার্কেট সম্মুখ মাঠে র্যালী পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি ও যুবদলের এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সভাশেষে চাটখিল বাজারে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং র্যালি শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ সময় চাটখিল উপজেলা ও পৌরসভার বিএনপি ও যুবদলের এবং অঙ্গসংগঠনের কয়েকহাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *