শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

এনসিপির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান, যুবকের দৌড়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
  • 231 পাঠক

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় মিছিলে বিশৃঙ্খলা দেখা দিলেও বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই তা শেষ হয়।

বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে এই মশাল মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে এক যুবক হঠাৎ সামনে এসে উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন কর্মী ওই যুবককে ধরার চেষ্টা করলেও তিনি মসজিদের গলিপথে ঢুকে পালিয়ে যান।

এনসিপি নেতা শওকত আলী বলেন, “মিছিলে এক যুবক হঠাৎ চিৎকার করে বলে, ‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর।’ আমরা তাকে ধরতে গেলে সে পালিয়ে যায়। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও মিছিল শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।”

মশাল মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ও সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিবসহ অন্যান্য নেতাকর্মী।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *