শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্বিত হবে জাতি: প্রধান উপদেষ্টা

  • আপডেট সময় : বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫
  • 243 পাঠক
ফাইল ফটো

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। তিনি আশা প্রকাশ করেন, জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্বিত হবে।

বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা দেশ নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকাকে প্রশংসা করেন। তিনি কোর্স সম্পন্নকারীদের উদ্দেশ্যে বলেন, বছরের পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. ইউনূস উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত শিক্ষায় ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ নেতৃত্ব তৈরিতে কার্যকর ভূমিকা পালন করছে। তিনি সমাপনী অনুষ্ঠানে দেশবাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫-এ ৯৬ জন সদস্য অংশগ্রহণ করেন, যার মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন ও ১৮টি ভ্রাতৃপ্রতিম দেশের ২৯ জন সদস্য ছিলেন। এছাড়া আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ সফলভাবে ৫৬ জন বাংলাদেশি কর্মকর্তা সম্পন্ন করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *