দীপ্ত নোয়াখালী
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
২৪ সফর ১৪৪৮ হিজরি

ভোটার হতে ছবি ও আঙুলের ছাপ দিলেন তারেক রহমান

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • 279

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করতে ছবি ও আঙুলের ছাপ দিলেন তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটে এ এনআইডি’র এ কার্যক্রম সম্পন্ন করেন তিনি।

সরজমিন দেখা যায়, এনআইডির নিবন্ধন আবেদনের সঙ্গে তারেক রহমান ছবি, ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। এখন জাতীয় পরিচয়পত্রের নাম্বার পাওয়ার পর আবেদনের প্রেক্ষিতে কমিশন তাকে ভোটার তালিকায় যুক্ত করবেন।

এর আগে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, আমরা যতটুকু জানিয়েছে উনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।

এনআইডি ডিজি বলেন, এরপর সফটওয়্যার স্বযংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে সেটা কারো সঙ্গে ম্যাচ করে কিনা। ম্যাচ না করলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটা আমাদের কারো হাতে নেই। এক্ষেত্রে আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্টকার্ড নিতে পারবেন। আবার তার মোবাইলে মেসেজ যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।

Tag :
সর্বাধিক পঠিত

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

ভোটার হতে ছবি ও আঙুলের ছাপ দিলেন তারেক রহমান

আপডেট: ০২:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫