দীপ্ত নোয়াখালী
বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

ইসিতে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • 169

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনে (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল শুনানি শুরু হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় তীয় তৃদিনের আপিল শুনানি শুরু হয় এবং বিকেল ৫টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরতে পারবেন।

এর আগে গত শনিবার প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৫১টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল মঞ্জুর হয়। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ১৫টি আবেদন নামঞ্জুর এবং ৩টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।

রোববার দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে ৭০ জন প্রার্থীর আপিল শুনানি হয়। এর মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

ইসিতে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি

আপডেট: ১১:২২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬