শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

ব্যাংক ঋণ সহজীকরণ ও স্টুডেন্ট লোনের পরিকল্পনা বিএনপির

  • আপডেট সময় : রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
  • 183 পাঠক

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে ঋণ গ্রহণের প্রক্রিয়া অত্যন্ত জটিল। সব আইন পরিবর্তন করা সম্ভব না হলেও প্রক্রিয়া সহজীকরণ করা যাবে। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী তরুণদের সহায়তায় স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের হোটেল রেডিসনে অনুষ্ঠিত ‘ইউথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থী অংশ নেন এবং সরাসরি প্রশ্ন করার সুযোগ পান।

তারেক রহমান বলেন, বাংলাদেশের অনেক তরুণ বিদেশে পড়াশোনা করতে চাইলেও ভিসা ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচের কারণে তা সম্ভব হয় না। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর চিন্তাভাবনা করছে বিএনপি।

পরিবেশ প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, আগের সরকার কথিত উন্নয়নকে প্রাধান্য দিতে গিয়ে পরিবেশ ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় এলে পরিবেশ রক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খনন এবং আগামী পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

চাঁদাবাজি বন্ধে বিএনপির অবস্থান জানতে চাইলে তারেক রহমান বলেন, বিএনপি বিষয়টিকে দুইভাবে দেখে—একটি হলো প্রফেশনাল ক্রিমিনাল, অন্যটি সিজেনাল ক্রিমিনাল। তিনি বলেন, সরকার যদি প্রশাসনকে স্পষ্ট বার্তা দেয় যে সন্ত্রাস ও দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না, তাহলে সঙ্গে সঙ্গে অন্তত ৩০ শতাংশ অপরাধ ও দুর্নীতি কমে যাবে। বাকি অংশ প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে।

এক কথায়, বিএনপি ক্ষমতায় এলে নারী ও পুরুষ উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থী ও উদ্যোক্তাদের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *