শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

নোয়াখালীতে ইয়াবা সহ নারী গ্রেফতার, কারাগারে প্রেরন

  • আপডেট সময় : রবিবার, অক্টোবর ১১, ২০২০
  • 1602 পাঠক

ফখর উদ্দিন নোয়াখালী-

নোয়াখালীতে ইয়াবা সহ পারভীন বেগম (৩৫) নামে এক নারীকে গত ৯ অক্টোবর রাতে সুধারাম মডেল থানা পুলিশ পূর্ব মাইজ চরা বাংলা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করেন।

গ্রেপ্তারকৃত পারভীন বেগমের বাড়ি পশ্চিম মাইজ চরা গ্রামে। শনিবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোপন সংবাদে ভিত্তিতে সুধারাম মডেল থানার এস আই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশ বাংলা বাজার সিএনজি স্ট্যান্ডের অজি উল্যার দোকানের সামনে থেকে পারভীন বেগমের ব্যাগ তল্লাশি চালিয়ে ১৫০০টি ইয়াবা উদ্ধার করেন।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার পারভীন বেগম, আরিফ নামে তার এক মামা সহ যৌথ ভাবে জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করেন। পারভীনকে দিয়ে বিভিন্ন স্থানে ইয়াবা পাঠাতেন তার মামা। পারভীনের বিরুদ্ধে ২০১৮ সালের একটি মামলাও রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তার মামা আরিফের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *