দীপ্ত নোয়াখালী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

নোয়াখালী কোম্পানীগঞ্জে অজগর সাপ উদ্ধার

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • 1589

কোম্পানিগঞ্জ, নোয়াখালী-

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৬৮ কেজি ওজনের একটি বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
গত ১৪ অক্টোবর বুধবার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের চরকাঁকড়া গ্রামের চিকন খাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুল আউয়াল মানিক জানান, গত মঙ্গলবার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের চরকাঁকড়া গ্রামের চিকন খালে মাছ ধরার জন্য স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন একটি বিন্দি জাল বসায়। ওই জালের মাছ সংগ্রহ করতে কামাল চিকন খালে গিয়ে দেখতে পায় তার জালে বিশাল আকৃতির একটি অজগর সাপ আটক হয়ে মৃত অবস্থায় পড়ে আছে। পরে তিনি স্থানীয়দের সহযোগীতায় অজগর সাপটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
অজগর সাপটির দৈর্ঘ্য ২৪ ফুট, ওজন ৬৮ কেজি।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জিয়াউল হক মীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি অজগর সাপ মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ বিভাগ ও বন বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

নোয়াখালী কোম্পানীগঞ্জে অজগর সাপ উদ্ধার

আপডেট: ১০:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০