শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

নোয়াখালী কোম্পানীগঞ্জে ধর্ষণের শিকার শিশু, ধর্ষণকারী আটক

  • আপডেট সময় : বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২০
  • 1518 পাঠক

কোম্পানীগঞ্জ নোয়াখালী-

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বসত ঘরে ধর্ষণের শিকার হয়েছে এক দরিদ্র জেলের (৯) বছর বয়সী মেয়ে ।

27 সেপ্টেম্বর রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উড়িরচরের চর আমজাদ আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

২৮ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঘটনায় অভিযুক্ত ধর্ষক জয়নাল কে পুলিশে সোপর্দ স্থানীয় এলাকাবাসী। সোমবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করে স্থানীয় এলাকাবাসী।

আটককৃত জয়নাল (২০) উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আমজাদ আদর্শ গ্রামের আবদুস সাত্তার খোকন’র ছেলে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান সোমবার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

ভুক্তভোগী শিশুর পরিবার জানান, রোববার দিবাগত রাতে নির্যাতিতা শিশুর মা-বাবা তার ছোট ভাইকে নিয়ে হাসপাতালে ছিলেন। এ সুযোগে ওই দিন রাত ৩টার দিকে একই এলাকার প্রতিবেশী ব্যবসায়ী জয়নাল (২০) ওই শিশুর মুখে কাপড় চাপা দিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে নির্যাতিতা শিশু এবং তার ছোট ভাই ঘটনাটি স্থানীয়দের জানালে এলাকাবাসী তাকে আটক করে।

ওসি আরিফুর রহমান আরো জানান, এ ঘটনায় নির্যাতিতা শিশুর মা বাদী নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *