শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

নোয়াখালী কোম্পানীগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২০
  • 1474 পাঠক

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় অভিযান চালিয়ে মো আলী আহাম্মদ (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
বুধবার কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড করালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলী আহাম্মদ কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের জয়নাল আবদিনের ছেলে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নির্দেশনায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অভিযান চালায় জেলা ডিবি পুলিশের একটি দল। এসময় করালিয়া মামুন মার্কেটের মাওলানা হাফেজ উল্যার রকমারি স্টোরের সামনে থেকে ২ হাজার পিস ইয়াবা সহ আলী আহাম্মদকে গ্রেপ্তার করা হয়।
জেলা ডিবি পুলিশের ওসি আবু হুসাইন খান বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় ডিবির এসআই মো জাকির হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *