দীপ্ত নোয়াখালী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

নোয়াখালীতে নববধূকে হত্যা, ঘাতক স্বামী আটক

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • 1443

নোয়াখালী প্রতিনিধি –

নোয়াখালী সদর উপজেলায় তুচ্চ ঘটনায় নববধূকে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী নুর ইসলামকে (৪৫) আটক করেছে। সে একই এলাকার সৈয়দ আহমদের ছেলে।

গত ২৯ জুন মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজিরচর এলাকায় উত্তর শোলাকিয়া গ্রামের আশকত আলী বাড়িতে হত্যা কান্ডটি ঘটে।

নিহত নববধু জেসমিন আক্তার (২৩) উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্ল্যাকিয়া গ্রামের মৃত মনোহর আলীর মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,নুরুল ইসলামের মানসিকভাবে অসুস্থ্যতার কথা গোপন রেখে গত ৭দিন পূর্বে পারিবারিকভাবে জেসমিন আক্তারের সাথে তার বিয়ে হয়। এটি দুই জনেইর দ্বিতীয় বিয়ে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এতে উত্তোজিত হয়ে স্বামী নুর ইসলাম নববধূকে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে মাথা চূর্ণ বচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই নববধূ জেসমিন মারা যায়। খবর পেয়ে বুধবার ভোর রাতে সুধারাম থানা পুলিশ ঘাতক স্বামীকে তার বাড়ি থেকে আটক করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

নোয়াখালীতে নববধূকে হত্যা, ঘাতক স্বামী আটক

আপডেট: ০৫:০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১