শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

বেইলি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট সময় : শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
  • 249 পাঠক

রাজধানীর রমনায় বেইলি রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মো. আশিক (২৬)। এসময় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার রাত ১০টার দিকে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার রাত ১১টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তার লাশ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

আহত আরেক মোটরসাইকেল আরোহী রাসেল (৩০)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, শুক্রবার রাত ১০টার পর বেইলি রোডে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আনসার সদস্য ফয়েজ বলেন, বেইলি রোডে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। তখন গুরুতর আহত আশিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *