শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

বোমা নিক্ষেপ করে পালালেন দুর্বৃত্তরা হামলা

  • আপডেট সময় : শনিবার, মার্চ ৮, ২০২৫
  • 286 পাঠক

ঢাকার মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি, দার্শনিক ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘শস্য প্রবর্তনায়’ পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতদের ঘটনা ঘটেনি।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠান শস্য প্রবর্তনা থেকে পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দুই যুবককে বোমা ছুড়ে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে সুতলি দিয়ে প্যাঁচানো দুটি বোতল উদ্ধার করা হয়েছে, যেগুলোতে পেট্রোল ভরা ছিল।

নব্বইয়ের দশকে ‘নয়া কৃষি আন্দোলনের’ মাধ্যমে নতুন কৃষি বিপ্লবের ডাক দেন ফরহাদ মজহার। তারই একটি উদ্যোগ হচ্ছে শস্য প্রবর্তনা। সেখানে লালচাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অর্গানিক খাদ্য পাওয়া যায়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *