শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

নোয়াখালী চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক সম্রাজ্ঞীক গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
  • 317 পাঠক

দীপ্ত নোয়াখালী ডেস্ক রিপোর্ট –
নোয়াখালীর চাটখিলে বিশেষ অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী ববিতা ও তার সহযোগী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত ১০ নভেম্বর সোমবার সন্ধ্যায় চাটখিল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের ঠাকুরবাড়ির সামনে পাকা রাস্তায় মাথা থেকে ২ নারীকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন চাটখিল পৌরসভার ৪ নং ওয়ার্ড ভীমপুরের বেদে পল্লীর আরিফুল রহমান রহমানের স্ত্রী মাদক সম্রাজ্ঞী ববিতা আক্তার (৩০), ও তার সহযোগী একই বেদে পল্লীর খোরশেদ আলমের মেয়ে তামান্না আক্তার শারমিন (২০)

তাদের কাছ থেকে ২৬০ (দুই শত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা এসআই আবদুল মান্নান জব্দ তালিকা করেন।

চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত এই মাদক সসম্রাজ্ঞী ও তার সহযোগীর বিরুদ্ধে চাটখিল থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে। “মাদক উদ্ধার সংক্রান্ত অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *