দীপ্ত নোয়াখালী
বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

 নোয়াখালী চাটখিলে সেলাই মেশিন ও ডিজিটাল সাউন্ড বক্স বিতরণ

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • 519

সাপ্তাহিক পূর্ববশিখা

নোয়াখালী জেলার চাটখিল  উপজেলার ৮ নং নোয়াখোলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি -৩ এর পিবিজি ২০১৭-২০১৮ অর্থ বছরের বরাদ্দ দিয়ে দরিদ্র ৪৫ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ এবং ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ডিজিটাল সাউন্ড বক্স বিতরণ করা হয়। সোমবার সকালে  নোয়াখলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিএসপি- ৩ প্রকল্পের জেলা কর্মকর্তা আহসান উল্যা চৌধুরী মামুন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল ও চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন সিংবাহুড়া গার্লস একাডেমির সভাপতি মোঃ বদিউজ্জামান, নোয়াখলা ( পূর্ব) পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মানিক হোসেন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বাবলু ও ইউপি সদস্য আবু হানিফ রিপন।
সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন ৪৫ জন দরিদ্র মহিলাদের মাঝে ৪৫ টি সেলাই মেশিন বিতরণ ও ইউনিয়নের ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১৩টি ডিজিটাল সাউন্ড বক্স বিতরণ করেন।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

 নোয়াখালী চাটখিলে সেলাই মেশিন ও ডিজিটাল সাউন্ড বক্স বিতরণ

আপডেট: ০৩:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০