দীপ্ত নোয়াখালী
বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

চাটখিলে ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতি মায়ের মৃত্যু, ধামাচাপার অভিযোগ

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • 248

চাটখিল নিজস্ব প্রতিবেদন:-

নোয়াখালীর চাটখিল উপজেলায় ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, চাটখিল শিশু-কিশোর এন্ড স্পেশালাইজড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকের অবহেলার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত প্রসূতি নিশি আক্তার (২৭), স্বামী মো. দুলাল, উপজেলার পুরুষত্তমপুর ঘোসের বাড়ির বাসিন্দা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে তার তৃতীয় সিজারিয়ান অপারেশন করেন চিকিৎসক ডা. তিথি আজিজ। অপারেশনের পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে নোয়াখালী সদর এলাকার একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের দাবি, অপারেশনে ত্রুটি ও চিকিৎসকের অবহেলার কারণেই এই মৃত্যু হয়েছে। তারা আরও অভিযোগ করেন, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তিন লক্ষ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

চাটখিলে ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতি মায়ের মৃত্যু, ধামাচাপার অভিযোগ

আপডেট: ০৬:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬