দীপ্ত নোয়াখালী
১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে কোন অটো রিক্সা ভ্যান গাড়ি থেকে চাঁদা নেওয়া যাবে না

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 165
ছবি: সংগৃহীত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি-
নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিজানুর রহমান বলেছেন, চাটখিল পৌর শহরে কোন ব্যাটারি চালিত অটো রিক্সা ও ভ্যান গাড়ি থেকে কোনরকম চাঁদা আদায় করা যাবে না, পৌরবাজার ইজারাতে এ চাঁদা নেওয়ার কোন বিধান নেই। তিনি ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন,সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভূমি নিশাত ফারাবি, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, শাজাহান রানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনা,বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিন, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, সাংবাদিক আবু তৈয়ব,মামুন হোসেন, এস আই নূর মিয়া প্রমূখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান আরো বলেন, ফায়ার সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যে সকল ব্যবসা প্রতিষ্ঠান গ্যাস সিলিন্ডার বিক্রি করেন তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। চাটখিল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত চাটখিলে বেসরকারিভাবে গড়ে ওঠা হাসপাতাল গুলোর বিষয়ে নজরদারি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

Tag :

আবারও বিরোধী দলের ওয়াকআউট

চাটখিলে কোন অটো রিক্সা ভ্যান গাড়ি থেকে চাঁদা নেওয়া যাবে না

আপডেট: ১২:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬