দীপ্ত নোয়াখালী
বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

নোয়াখালী চাটখিলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে অভিযুক্ত শরীফ ৪ দিনের রিমাণ্ডে

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • 515

মোহাম্মদ ফরিদ, চাটখিল নোয়াখালী-

চাটখিল উপজেলা নোয়াখলায় প্রবাসীর স্ত্রীকে (২৯) অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের পর নগ্ন ছবি ধারণের ঘটনায় অভিযুক্ত মজিবুর রহমান শরীফের (৩২) ৪ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলার ৭নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাঈদীন নাঁহীয়ের আদালতে শুনানী শেষে দুটি মামলায় তাকে ৪ দিনের রিমাণ্ডের আদেশ দেন বিচারক।

অভিযুক্ত আসামি মজিবুল রহমান শরীফ (৩২) নোয়াখলার ১নং ওয়ার্ডের ইয়াছিন বাজার সংলগ্ন ওয়াতির বাড়ির রফিকুল ইসলাম খোকনের ছেলে।

নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি বলে জানা গেছে।

জেলার সহকারী কৌশুলী (এপিপি) শংকর চন্দ্র ভৌমিক জানান, বৃহস্পতিবার সকালে শরীফকে ধর্ষণ ও অস্ত্রের দুটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমাণ্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ধর্ষণ মামলায় ৩ দিন ও অস্ত্র মামলায় ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শরীফের বিরুদ্ধে ধর্ষণ ও অস্ত্র আইনে দুটি মামলার শুনানী শেষে দুটি মামলায় ৪ দিনের রিমান্ডের আদেশ দেন বিচারক।

মামলা ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মজিবুল রহমান শরীফ ভুক্তভোগীর দূর সম্পর্কের ভাসুরের ছেলে (ভাতিজা)।

গত বুধবার ২১ অক্টোবর ভোর ৫টার দিকে ওই গৃহবধূ তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। শরীফ সুকৌশলে গৃহবধূর টিন শেডের ঘরে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে এবং উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ চাটখিল থানায় অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ বুধবার উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইয়াছিন বাজার থেকে আটক করে।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

নোয়াখালী চাটখিলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে অভিযুক্ত শরীফ ৪ দিনের রিমাণ্ডে

আপডেট: ০৯:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০