দীপ্ত নোয়াখালী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

চাটখিলে শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • 1392

মোহাম্মদ ফরিদ চাটখিল (নোয়াখালী)-

নোয়াখালীর চাটখিলে পারিবারিক কলহের জেরে গত ১৩ জুন রবিবার বিকেলে সামিয়া সুলতানা রিয়া (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের দক্ষিণ গোমাতলী গ্রামে সামিয়া সুলতানা রিয়া স্বামীর বাড়িতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত সামিয়া সুলতানা রিয়া (১৯) একই উপজেলার পশ্চিম নোয়াখলা গ্রামের মিয়া বাড়ির মৃত আবুল হোসেন মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাটখিল থানার উপ-পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির।

তিনি বলেন, বিকেলে রিয়া পরিবারের সদস্যদের অজান্তে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে। তদন্ত শেষে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

চাটখিলে শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট: ০৫:১৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১