শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

নোয়াখালী চাটখিলে সাবেক ২ ইউপি সদস্য সহ আট জুয়াড়ি আটক

  • আপডেট সময় : সোমবার, জুন ২৮, ২০২১
  • 1215 পাঠক

মোহাম্মদ ফরিদ –

নোয়াখালী চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের সাধুরখিল পাল বাড়ি সংলগ্ন জামাল মিয়ার ঘরে জুয়ার আসর থেকে নোয়াখলা ইউনিয়নের ২ সাবেক ইউ পি সদস্যসহ ৮ জুয়াড়িকে আটক করেছে চাটখিল থানা পুলিশ।
গত ২৭ জুন রবিবার শেষ রাতের দিকে চাটখিল থানার উপ-পরিদর্শক রমজান হোসেন এবং উপ পরিদর্শক হাফেজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে জুয়াড়িদের আটক করেন।

আটককৃত জুয়াড়িরা হলেন নোয়াখলা ইউনিয়নের সানোখালী ফরিদ মিয়ার বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে নোয়াখলা ইউনিয়নের সাবেক সদস্য মনজুর আলম (৫০)।

নোয়াখলা ইউনিয়নের উত্তর সাধুরখিল জামাল মিয়ার বাড়ির মৃত মোহাম্মদ উল্যার ছেলে নোয়াখলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জামাল হোসেন (৫২)।

চাটখিল উপজেলার খিলপাড়ার ইউনিয়নের বাদুলি পাটোয়ারী বাড়ির মৃত মোখলেসুর রহমানের ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৫),

নোয়াখলা ইউনিয়নের মধ্য সাধুরখিল সালামত উল্লাহ হাজী বাড়ির মৃত আব্দুল খালেক ছেলে আব্দুর রহিম (৫০)

খিলপাড়ার ইউনিয়নের বাদুলি আহাম্মদ ব্যাপারী বাড়ীর চাঁন মিয়ার ছেলে মোঃ সোহাগ হোসেন,

খিলপাড়ার ইউনিয়নের নাহারখিল রহমত আলী কেরানী বাড়ীর মৃত আবু তাহেরের ছেলে মোঃ মাসুদ আলম (৩৯)

নোয়াখলা ইউনিয়নের মধ্যে সাধুরখিল এমরান হাজী বাড়ীর মৃত এমরান মিয়ার ছেলে মোঃ আমির হোসেন।

খিলপাড়ার ইউনিয়নের বাদুলি পাটোয়ারী বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে আব্দুল মান্নান (৫০)
এ সময় তাদের নিকট হতে উনচল্লিশ হাজার দুই শত পঁচিশ টাকা ও ১১ বক্স তাস উদ্ধার করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক কৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *