দীপ্ত নোয়াখালী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

নোয়াখালী সুবর্ণচরে পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • 1407

নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে এক বাকপ্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে।
গত ১০ জুলাই শনিবার সুবর্ণচর উপজেলার চর কচ্ছপিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত রওশন আরা আক্তার সাথী (১৮) উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ চর কচ্ছপিয়া গ্রামের আবদুল মালেকেরে মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাথী শারীরিক ও বাকপ্রতিবন্ধী ছিল। দুপুরের দিকে তার পরিবারের সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ওই সময় সাথী একা ঘরের পাশে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে পুকুরে গোসল করতে নামলে পুকুর থেকে সে আর উঠতে পারেনি। পুকুরের পানিতে ডুবেই তার মৃত্যু হয়। পরে পবিারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির পর পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই বলেও তারা পুলিশকে জানিয়েছে।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

নোয়াখালী সুবর্ণচরে পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

আপডেট: ০৫:১৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১